মুখের ভেতরের ঘা এর চিকিৎসা
মুখের ভেতরের ঘা বা আলসার একটি অস্বস্তিকর সমস্যা। গরম খাবার, ভিটামিনের ঘাটতি, ইনফেকশন বা স্ট্রেসের কারণে এটি হতে পারে। এছাড়া, মুখের এমন কিছু ক্ষতিকর ঘা আছে যেগুলো সময়ের সাথে সাথে ক্যান্সারে রূপ নিতে পারে। সে কারণে চৌদ্দ দিনের বেশি মুখে ঘা থাকলে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
আমাদের রয়েছে অভিজ্ঞ ডেন্টিস্ট। আমরা আপনার মুখের ঘা এর কারণ নির্ণয়ের জন্য বায়োপসিসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় মেডিক্যাল ট্রিটমেন্ট, মাউথ জেল বা ওষুধ দিয়ে দ্রুত নিরাময় নিশ্চিত করে থাকি। নিরাপদ ও কার্যকর চিকিৎসা পেতে আজই ভিআইপি ডেন্টাল জোনে আসুন।
আপনার দাঁত ও মুখের সুস্থতাই আমাদের অঙ্গীকার।