ডেন্টাল ইমপ্লান্ট
ডেন্টাল ইমপ্ল্যান্ট হলো হারানো দাঁতের স্থানে কৃত্রিম দাঁত প্রতিস্থাপনের একটি আধুনিক, নিরাপদ ও
দীর্ঘস্থায়ী পদ্ধতি।
দাঁত পড়ে গেলে আমাদের চিবানোর সক্ষমতা হ্রাস যায়। তাছাড়া, কথা বলতে অসুবিধা হওয়ার পাশাপাশি মুখের সৌন্দর্যও নষ্ট হতে পারে। এমনকি ধীরে ধীরে খালি জায়গার হাড়েরও ক্ষয় শুরু হতে পারে। এই সমস্যার অত্যন্ত কার্যকর সমাধান হলো ডেন্টাল প্রস্থেসিস। আর এই ডেন্টাল প্রস্থেসিস এর মধ্যে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি হলো ডেন্টাল ইমপ্ল্যান্ট। এর মাধ্যমে আপনি এমন দাঁত পেতে পারেন যা টেকসই, সম্পূর্ণ স্থায়ী এবং প্রাকৃতিক দাঁতের মতোই দেখতে। পাশাপাশি, এই চিকিৎসা সম্পূর্ণ ব্যথাহীন, নিরাপদ এবং পাশের দাঁতের কোনো ক্ষতি করে না।
ভিআইপি ডেন্টাল জোন আপনাদেরকে দিচ্ছে সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক ইমপ্ল্যান্ট সেবা। অভিজ্ঞ ডেন্টিস্টের তত্ত্বাবধানে আমরা ব্যবহার করি বিশ্বমানের টাইটানিয়াম ইমপ্ল্যান্ট ও উন্নত সার্জিকাল প্রযুক্তি। হারানো দাঁতের জায়গায় সুন্দর হাসি ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে আজই অ্যাপয়েন্টমেন্ট নিন।