বায়োপসি ও মাইনর সার্জারি

বায়োপসি ও মাইনর সার্জারি

মুখে দীর্ঘদিন ধরে ঘা, অস্বাভাবিক ফোলা বা সহজে না সারা ক্ষত-এসবই হতে পারে ওরাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। মুখের ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে বায়োপসি হলো সবচেয়ে নির্ভুল ও নিরাপদ পদ্ধতি। এতে মুখের ভেতরের টিস্যু সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। প্রক্রিয়াটি সম্পূর্ণ ব্যথাহীন উপায়ে এবং দ্রুত সময়ে সম্পন্ন হয়ে থাকে। এছাড়া রোগ নির্ণয়ে এটি প্রায় শতভাগ নির্ভরযোগ্য ফলাফল দেয়।
অনেক ক্ষেত্রে মাইনর ওরাল সার্জারি প্রয়োজন হতে পারে-যেমন ক্ষত স্থান থেকে টিস্যু কিংবা ছোট টিউমার অপসারণ ইত্যাদি। লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে এসব প্রক্রিয়া সম্পন্ন করা হয় বলে রোগী কোনো ধরনের ব্যথা অনুভব করেন না। মূলত, এটি একটি নিরাপদ প্রক্রিয়া যেখানে খুব দ্রুত রোগী তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
ভিআইপি ডেন্টাল জোনে অভিজ্ঞ ওরাল সার্জন ও ডেন্টাল স্পেশালিস্টদের তত্ত্বাবধানে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মুখের ক্যান্সার নির্ণয়ে বায়োপসি ও মাইনর সার্জারি করা হয়। সঠিক রোগ নির্ণয় এবং রোগীর নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।

আপনার মুখে অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে আজই অ্যাপয়েন্টমেন্ট নিন