স্কেলিং ও পলিশিং

স্কেলিং ও পলিশিং

প্রতিদিনের খাবার, চা, কফি কিংবা ধূমপানের কারণে দাঁতের গায়ে প্লাক (নরম আঠালো ব্যাকটেরিয়ার স্তর) জমে যায়। সময়ের সাথে সাথে এই প্লাক শক্ত হয়ে টার্টার (পাথরের মতো জমাট দাগ বা কঠিন ময়লা) এ পরিণত হয়। জমে থাকা এই টার্টার ও প্লাক শুধু দাঁতের দাগ নয় বরং মাড়ির প্রদাহ, মুখের দুর্গন্ধ ও দাঁত নড়বড়ে হয়ে যাওয়ার অন্যতম কারণ।

স্কেলিং ও পলিশিং হলো এমন একটি আধুনিক ও নিরাপদ ডেন্টাল চিকিৎসা যা দাঁতের উপরে জমে থাকা এই কঠিন দাগ ও ব্যাকটেরিয়া সম্পূর্ণভাবে পরিষ্কার করে। ফলে দাঁত হয় পরিষ্কার-ঝকঝকে, মাড়ি থাকে সুস্থ আর মুখে ফিরে আসে সজীবতা।
ভিআইপি ডেন্টাল জোনে রয়েছে আল্ট্রাসনিক স্কেলিং মেশিন যার মাধ্যমে আমরা দ্রুত এবং কোনোরকম ব্যথা ছাড়াই আপনার দাঁত স্কেলিং করি। এরপর পলিশিংয়ের মাধ্যমে আপনার দাঁতে ফিরিয়ে দেওয়া হয় মসৃণতা আর উজ্জ্বলতা। নিয়মিত স্কেলিং শুধু সৌন্দর্যই নয়, দাঁতের স্থায়িত্বও বজায় রাখে। সাশ্রয়ী মূল্যে স্কেলিং ও পলিশিং করাতে আজই অ্যাপয়েন্টমেন্ট নিন।