নিয়মিত সঠিক যত্ন: সুস্থ দাঁতের সহজ উপায়

উজ্জ্বল, সুন্দর ও সুস্থ দাঁত আমাদের কাছে আত্মবিশ্বাসের প্রতীক। প্রতিদিনের দাঁতের যত্ন শুধু দাঁত নয়, মুখগহ্বর এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্যও অপরিহার্য। অনেকেই দাঁতে ব্যথা কিংবা সমস্যা না হলে ডেন্টিস্টের কাছে যেতে চান না। সে কারণে দৈনন্দিন সঠিক যত্নের অভ্যাস থেকেই শুরু হয় আপনার প্রকৃত ডেন্টাল কেয়ার।


দাঁতের যত্নের টিপস
দাঁতের সঠিক যত্নের অন্যতম প্রধান অনুসঙ্গ হলো নিয়মিত দাঁত ব্রাশ করা। দিনে অন্তত দু’বার দাঁত ব্রাশ করুন-একবার সকালে ঘুম থেকে উঠে এবং আরেকবার রাতে ঘুমানোর আগে। নরম ব্রাশ ও ফলুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন।
ব্রাশের পাশাপাশি ডেন্টাল ফ্লস ব্যবহার করলে দাঁতের ফাঁকে জমে থাকা খাবারের কণা দূর হয় এবং ক্যাভিটি হওয়ার ঝুঁকিও কমে।


নিয়মিত ডেন্টাল চেকআপ

প্রতি ছয় মাসে একবার অন্তত ডেন্টিস্টের কাছে নিয়মিত দাঁতের পরীক্ষা করানো উচিত। এতে দাঁতের ক্ষয়, মাড়ির রোগ বা যে কোনো ধরনের ইনফেকশন আগে থেকেই শনাক্ত ও চিকিৎসা করা যায়। দাঁতের সমস্যাকে উপেক্ষা করলে পরবর্তীতে রুট ক্যানেল বা এক্সট্রাকশন প্রয়োজন হতে পারে যা খরচসাপেক্ষ ও সময়সাপেক্ষ।


দাঁতের স্বাস্থ্য রক্ষায় খাদ্যাভ্যাস
দাঁতের যত্নে দৈনন্দিন খাদ্যাভ্যাসের ভূমিকা অনেক বড়। অতিরিক্ত চিনি, সফট ড্রিংকস ও স্টিকি খাবার দাঁতের জন্য ক্ষতিকর। এসবের পরিবর্তে বেশি বেশি দুধ, দই, আপেল, গাজর ও সবুজ শাকসবজি খান-এগুলো দাঁতের এনামেল মজবুত রাখে এবং মুখের দুর্গন্ধ কমায়।


মুখের পরিচ্ছন্নতা বজায় রাখুন
প্রতিবার খাবারের পর পরিষ্কার পানি দিয়ে মুখ ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে দাঁতে জমে থাকা খাবারের অংশ ও ব্যাকটেরিয়া দূর হবে। এছাড়া পর্যাপ্ত পানি পান মুখের আর্দ্রতা বজায় রাখে এবং ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি কমায়।


শেষ কথা:
সুন্দর ও সুস্থ দাঁতের জন্য নিয়মিত সঠিক যত্নের কোনো বিকল্প নেই। আজ থেকে তাই নিয়মিত দাঁতের যত্নের অভ্যাস গড়ে তুলুন এবং প্রয়োজনে একজন পেশাদার ডেন্টিস্টের পরামর্শ নিন। সুস্থ দাঁত ও সুন্দর হাসি-আপনার আত্মবিশ্বাসের পরিচয়।

সুচিপত্র

অ্যাপয়েন্টমেন্ট বুক করুন